রূপী

রূপী১ [ rūpī ] লালমুখ বানর বিশেষ। [সং. রূপ + বাং. ঈ] রূপী২ [ rūpī ] (-পিন্) বিণ. 1 মূর্তিধারী (নররূপী নারায়ণ); 2 বেশধারী (বহুরূপী)। [সং. √ রূপ্ + ইন্]। স্ত্রী. রূপিণী।

রেক

রেক১, রেখ১ [ rēka, rēkha ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ (১ রেক =৪ কুনিকা)। [দেশি]। রেক২, রেখ২ [ rēka, rēkha ] রেখা-র কথ্য ও কোমল রূপ।

রাঙ্গা মেঘ

রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।

র‍্যাপার

র‍্যাপার [ ryāpāra ] বি. 1 গরম চাদর; 2 গায়ের চাদর বা আলোয়ান। [ইং. wrapper]।

র‍্যাঁদা

র‍্যাঁদা [ ryyān̐dā ] বি. কাঠ মসৃণ করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ। [ফা. রন্দ]।

রোগহীন

রোগহীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)।

রোগশোক

রোগশোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট।

রোগশয্যা

রোগশয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা।