রাজ্যভ্রষ্ট

রাজ্যচ্যুত, রাজ্যভ্রষ্ট, রাজ্যহারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন।

রাজ্যচ্যুত

রাজ্যচ্যুত, রাজ্যভ্রষ্ট, রাজ্যহারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন।

রাজ্যপাল

রাজ্যপাল বি. স্বতন্ত্র শাসনব্যবস্হা সমন্বিত প্রদেশের বা রাজ্যের শাসক, গভর্ণর।

রাজ্যসভা

রাজ্যসভা বি. দুইকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের দ্বিতীয় কক্ষ।

রাজ্যসরকার

রাজ্যসরকার বি. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্হায় প্রদেশের শাসক।

রাজ্যসীমা

রাজ্যসীমা বি. দেশের বা রাজ্যের অধিকারভুক্ত এলাকা।

রাজ্যেশ্বরী

রাজ্যেশ্বরী স্ত্রী.রাজ্যরাজ্যেশ্বর বি. রাজ্যের অধিপতি, রাজা।