রামধুন

রামধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান।

রামধনুক

রামধনু, রামধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু।

রামধনু

রামধনু, রামধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু।

রামদা

রামদা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়।

রামছাগল

রামছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ।

রামচন্দ্র

রামচন্দ্র বি. দশরথপুত্র রাম। ☐ অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি।

রামগরুড়ের ছানা

রামগরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ।

রামখড়ি

রামখড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি।

রামকেলি

রামকেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ।