রবারক্লথ

রবারক্লথ [ rabāra-klatha ] বি. (সচ.) রবার দিয়ে তৈরি মসৃণ কাপড়ের মতো জিনিস যা সচ. শিশু ও রোগীর বিছানার নীচে পেতে দেওয়া হয়। [ইং. rubber cloth]।

রবরবা

রবরবা [ raba-rabā ] বি. ১. প্রতাপ, প্রতিপত্তি (জমিদারের রবরবা); ২. শোভা; ৩. জাঁকজমক। [তু. দবদবা]।

রপ্তানি

রপ্তানি [ raptāni ] বি. বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বিদেশে পাঠানো। ☐ বিণ. রপ্তানি করতে হবে বা. করা হচ্ছে এমন (রপ্তানি দ্রব্য)। [ফা. রফ্তানী]।

রপ্তে রপ্তে

রপ্তে রপ্তে ক্রি-বিণ. ক্রমশ, ক্রমে, ধীরে (রপ্তে রপ্তে সবই সয়ে যাবে)।

রপ্ত

রপ্ত [ rapta ] বিণ. অভ্যস্ত (ওটা এখনও ঠিক রপ্ত হয়নি)। [আ. রব্ত্]। রপ্তে রপ্তে ক্রি-বিণ. ক্রমশ, ক্রমে, ধীরে (রপ্তে রপ্তে সবই সয়ে যাবে)।

রবীন্দ্রসংগীত

রবীন্দ্রসংগীত [ rabīndra-saṅgīta ] বি. রবীন্দ্রনাথ ঠাকুর-রচিত ও সুরারোপিত গীত। [বাং. রবীন্দ্র (-নাথ) + সং. সংগীত]।

রনরনি

রনরন, রনরনি [ rana-rana, rana-rani ] বি. ১. অস্ত্রশস্ত্রের ঘর্ষণজনিত বা ঠোকাঠুকির ঝনঝন আওয়াজ; ২. অলংকারাদির শিঞ্জন, রুনুরুনু শব্দ, ঝঙ্কার। [ধ্বন্যা.]।

রনরন

রনরন, রনরনি [ rana-rana, rana-rani ] বি. ১. অস্ত্রশস্ত্রের ঘর্ষণজনিত বা ঠোকাঠুকির ঝনঝন আওয়াজ; ২. অলংকারাদির শিঞ্জন, রুনুরুনু শব্দ, ঝঙ্কার। [ধ্বন্যা.]।

রনপা

রনপা [ ranapā ] বি. আগেকার দিনে সচ. ডাকাতদের দ্রুত ছোটার জন্য ব্যবহৃত বাঁশের লম্বা দণ্ডবিশেষ। [সং. রণ + বাং. পা]।

রদ্দি

রদ্দি [ raddi ] বিণ. (কথ্য.) নিকৃষ্ট, বাজে, ওঁচা (যতসব রদ্দি মাল)। [হি. রদ্দী]।