র রাজপ্রমুখ রাজপ্রমুখ [ rāja-pramukha ] বি. স্বাধীনতালাভের পর ভারতের করদ রাজ্যসমূহের প্রধানরূপে নিযুক্ত সামন্ত নৃপতির আখ্যা। [সং. রাজ৪ + প্রমুখ]।
র রাগী রাগী [ rāgī ] (-গিন্) বিণ. ১. অনুরাগযুক্ত; ২. আসক্তিপূর্ণ ৩. (বাং.) ক্রোধী, কোপনস্বভাব; ৪. ক্রুদ্ধ, রুষ্ট। [সং. রাগ + ইন্]।
র রাগারাগি রাগারাগি [ rāgā-rāgi ] বি. ১. পরস্পরের প্রতি ক্রোধপ্রকাশ (এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি); ২. ঝগড়াঝাঁটি। [বাং. √ রাগ + আ + রাগ + ই]।
র রাগান্বিত রাগান্বিত [ rāgānbita ] বিণ. ১. অনুরাগযুক্ত; ২. (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]।