রাষ্ট্রবিজ্ঞান

রাষ্ট্রবিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political science.

রাষ্ট্রপ্রধান

রাষ্ট্রপ্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান।

রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President.

রাষ্ট্রনৈতিক

রাষ্ট্রনীতিক, (বাং. প্রয়োগ) রাষ্ট্রনৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক।

রাষ্ট্রনীতিক

রাষ্ট্রনীতিক, (বাং. প্রয়োগ) রাষ্ট্রনৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক।

রাষ্ট্রনীতি

রাষ্ট্রনীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি।

রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত।

রায়বাহাদুর

রায়বাহাদুর, রায়রায়ান, রায়সাহেব বি. (সচ. ধনীব্যক্তি বা জমিদারদের প্রদত্ত) সরকারি খেতাববিশেষ।