রাজমিস্ত্রি

রাজমিস্ত্রি [ rāja-mistri ] বি. পাকা বাড়ি বা দালান নির্মাণকারী কারিগর। [সং. রাজ৪ + বাং. মিস্ত্রি]।

রাজমার্গ

রাজমার্গ [ rāja-mārga ] বি. রাজপথ। [সং. রাজ৪ + মার্গ]।

রাজভাষা

রাজভাষা [ rāja-bhāṣā ] বি. ১. নৃপতির বা শাসকজাতির মাতৃভাষা; ২. সরকারি কাজকর্মে ব্যবহৃত ভাষা, রাষ্ট্রভাষা; ৩. (ইংরেজ আমলে) ইংরেজি ভাষা। [সং. রাজ৪ + ভাষা]।

রাজমজুর

রাজমজুর [ rāja-majura ] বি. রাজমিস্ত্রির সাহায্যকারী মজুর। [বাং. রাজ১ + মজুর]।

রাজবর্ত্ম

রাজবর্ত্ম [ rāja-bartma ] (-র্ত্মন্) বি. রাজপথ। [সং. রাজ৪ + বর্ত্মন্]।

রাগাশ্রয়ী

রাগাত্মক, রাগাশ্রয়ী [ rāgātmaka, rāgāśraẏī ] বিণ. ১. সংগীতের রাগসম্বন্ধীয়; ২. রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]।

রাগাত্মক

রাগাত্মক, রাগাশ্রয়ী [ rāgātmaka, rāgāśraẏī ] বিণ. ১. সংগীতের রাগসম্বন্ধীয়; ২. রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]।

রাগিণী

রাগিণী [ rāgiṇī ] বি. (স্ত্রী.) ১. (সংগীতে) ছয় রাগের ছত্রিশ পত্নী হিসাবে কল্পিত ভৈরবী ভূপালী মালশ্রী ইত্যাদি ছত্রিশ প্রধান সুর; ২. সংগীতের রাগাশ্রিত সুর। [সং. রাগ + ইন্ + ঈ]।

রাগেশ্রী

রাগেশ্রী [ rāgēśrī ] বি. সংগীতের রাগিণীবিশেষ। [সং. রাগশ্রী]।

রাখালিয়া

রাখালিয়া বিণ. ১. রাখালসম্বন্ধীয়; ২. রাখালসুলভ; ৩. রাখালের (রাখালিয়া বাঁশি)।