রাজস

রাজস [ rājasa ] বিণ. ১. প্রভুত্ব গর্ব প্রভৃতি রজোগুণসম্বন্ধীয়; ২. রজোগুণবিশিষ্ট (রজস দান)। [সং. রজস্ + অ]। স্ত্রী. রাজসী।

রাজর্ষি

রাজর্ষি [ rājarṣi ] বি. ঋষির মতো জীবনযাপনকারী রাজা। [সং রাজন্ + ঋষি]।

রাজরোগ

রাজরোগ [ rāja-rōga ] বি. ১. অতি কঠিন ও দুরারোগ্য ব্যাধি ২. যক্ষ্মা; ৩. (কৌতুকে) বড়োমানুষের উপযুক্ত ব্যাধি। [সং. রাজ৪ + রোগ]।

রাজযোটক

রাজযোটক [ rāja-yōṭaka ] বি. (জ্যোতিষ.) বরকন্যার রাশিচক্রে অতিশয় শুভসূচক মিল। [সং. রাজ৪ + যোটক]। ==================== বরের রাশি কন্যার রাশি রাজযোটক উত্তম মিলন মধ্যম মিলন অধম মিলন মেষ মে,মি,কর্ক,ম,কু ধ,মী বি বৃ,সিং,ক,তু বৃষ বৃ,কর্ক,সিং,বি,কু,মী ম,মে তু মি,ক,ধ মিথুন মি,সিং,ক,মী,মে কু,বৃ ম কর্ক,তু,বি,ধ কর্কট কর্ক,ক,তু,ম,মে,বৃ মী,মি ধ সিং,বি,কু সিংহ সিং,তু,বি,বৃ,মি মে,কর্ক, মি ক,ধ,ম,কু কন্যা ক,বি,ধ,মী,মি,কৃক বৃ,সিং কু তু,ম,মে তুলা তু,ধ,ম,কর্ক,সি!, মি,ক বৃ মে,বি,কু,মী বৃশ্চিক বি,ম,কু,বৃ , সিং,ক কর্ক,তু মে মি,ধ,মী ধনু ধ,কু,মি,ক,তু সিং,বি কর্ক মে,বৃ,িম,ম মকর ম,মি, মে,কৃক,তু,বি ক,ধ মি বৃ,সিং,কু কুম্ভ কু,মে,বৃ,বি,ধ তু,ম ক মি,কর্ক,সিং,মী মীন মী,বৃ, মি, ক,ধ,ম বি,কু সিং মে,কর্ক,তু বি=বৃশ্চিক , বৃ=বৃষ যোটক বিচারঃ বিবাহের পূর্বে বর...

রাজযোগ

রাজযোগ [ rāja-yōga ] বি. যোগমার্গের সাধন পদ্ধতিবিশেষ, হঠযোগের তুলনায় যা সহজসাধ্য। [সং. রাজ ৪ + যোগ]

রাজাদেশ

রাজাজ্ঞা, রাজাদেশ [ rājājñā, rājādēśa ] বি. রাজার হুকুম, সরকারি হুকুম। [সং. রাজ৪ + আজ্ঞা, আদেশ]।

রাজাজ্ঞা

রাজাজ্ঞা, রাজাদেশ [ rājājñā, rājādēśa ] বি. রাজার হুকুম, সরকারি হুকুম। [সং. রাজ৪ + আজ্ঞা, আদেশ]।

রাজসংস্করণ

রাজসংস্করণ [ rāja-saṃskaraṇa ] বি. পুস্তকাদির সুন্দরতম বা শ্রেষ্ঠ সংস্করণ। [সং. রাজ৪ + সংস্করণ]।

রাজসূয়

রাজসূয় [ rāja-sūẏa ] বি. রাজচক্রবর্তী বা সম্রাট হিসাবে স্বীকৃতি পেতে হলে যে-যজ্ঞ করতে হয়। [সং. রাজ৪ √ সূ + য]।