রাঢ়

রাঢ় [ rāḍh ] বি. ভাগীরথীর পশ্চিমতীরস্হ পশ্চিমবঙ্গের অংশ। [সং. বাং. রাঢ়]। রাঢ়বঙ্গ বি. ১. পশ্চিম ও পূর্ববঙ্গ; ২. বাংলার রাঢ় অঞ্চল। রাঢ়ি বিণ. রাঢ়দেশীয় বা রাঢ় সম্বন্ধীয়। ☐ বি. অঞ্চলের উপভাষা। রাঢ়ীয় বিণ. রাঢ়দেশীয় (রাঢ়ীয় ব্রাহ্মণ)।

রাজৈশ্বর্য

রাজৈশ্বর্য [ rājaiśbarya ] বি. ১. রাজার ঐশ্বর্য ২. রাজার যোগ্য বা তুল্য ঐশ্বর্য। [সং. রাজন্ + ঐশ্বর্য]।

রাজেন্দ্র

রাজেন্দ্র [ rājēndra ] বি. শ্রেষ্ঠ রাজা; সম্রাট। [সং. রাজন্ + ইন্দ্র]। স্ত্রী. রাজেন্দ্রাণী।

রাজীবলোচন

রাজীবলোচন বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুবিশিষ্ট, কমলনয়ন। ☐ বি. শ্রীরামচন্দ্র।

রাজীব

রাজীব [ rājība ] বি. পদ্ম। [সং. রাজী + ব]। রাজীবলোচন বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুবিশিষ্ট, কমলনয়ন। ☐ বি. শ্রীরামচন্দ্র।

রাজিত

রাজিত [ rājita ] বিণ. ১. শোভিত ২. শোভমান; ৩. বিরাজিত। [সং. √ রাজ্ + ত়।

রাজিকা

রাজিকা [ rājikā ] বি. রাই-সরিষা। [সং. রাজি + ক + আ]।

রাজাহীন

রাজাহীন [ rājā-hīna ] বিণ. রাজা বা শাসক নেই এমন (রাজাহীন রাজ্য)। [সং. রাজন্ + হীন]।

রাজাসন

রাজাসন [ rājāsana ] বি. ১. রাজার আসন বা পদ ২. সিংহাসন। [সং. রাজ৪ + আসন]।