র রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার [ riṭārni ṃaphisāra ] বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]।
র রিমিকিঝিমিকি রিমিকিঝিমিকি [ rimiki-jhimiki ] বি. ১. বৃষ্টির শব্দ, ঝমঝম; ২. নূপুরের শব্দ। ☐ ক্রি-বিণ. ঝমঝম শব্দে (‘রিমিকিঝিমিকি ঝরে বাদলের ধারা’: রবীন্দ্র)। [ধ্বন্যা.]।
র রিভলভার রিভলভার [ ribhala-bhāra ] বি. এক হাতের মুষ্টির সাহায্যে চালানো যায় এমন ক্ষুদ্র বন্দুকবিশেষ। [ইং. revolver]।
র রিঙ্গণ রিঙ্গণ [ riṅgaṇa ] বি. ২. হামাগুড়ি, হামাগুড়ি দেওয়া; ২. বুকে হেটে চলা। [সং. √ রিঙ্গ্ + অন]। রিঙ্গিত বিণ. হামাগুড়ি দিয়েছে এমন; বুকে হাঁটছে এমন।