রাষ্ট্র [ rāṣṭra ] বি. 1 এক শাসনতন্ত্রের অধীন দেশ, স্বাধীন দেশ; 2 কোনো দেশের অংশ, রাজ্য, প্রদেশ। ☐ বিণ. (বাং.) (দেশময়) প্রচারিত, ঘোষিত, বিদিত (কথাটা রাষ্ট্র হয়ে গেছে)। [সং. রাজ্ + ষ্ট্র]। রাষ্ট্র করা ক্রি. বি. প্রচারিত করা। রাষ্ট্রদূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত। রাষ্ট্রনায়ক বি. রাষ্ট্রের শাসক বা পরিচালক। রাষ্ট্রনীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি। রাষ্ট্রনীতিক, (বাং. প্রয়োগ) রাষ্ট্রনৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক। রাষ্ট্রপতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President. রাষ্ট্রপ্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রবিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political...