মাথা নিচু হওয়া

মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা।

মাথা ধরা

মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া।

মাথা দেওয়া

মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া।

মাথা তোলা

মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা-র অনুরূপ।

মাথা ঠিক রাখা

মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া।

মাথা ঠাণ্ডা করা

মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা।

মাথা চুলকানো

মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো।