মাথায় হাত বুলানো

মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা।

মাথাপিছু

মাথাপিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে।

মাথায় কাঠাল ভাঙা

মাথায় কাঠাল ভাঙা ক্রি. বি. ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাত্ করা।

মাথায় করা

মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল

মাথামোটা

মাথামোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক।

মাথামুণ্ডু

মাথামুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না।

মাথাব্যথা

মাথাব্যথা বি. 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ।