মাদক
মাদক [ mādaka ] বিণ, মত্ততাদায়ক, মত্ততাসৃষ্টিকারী মাদক দ্রব্য। বি. মত্ততাদায়ক দ্রব্য, নেশার বশ্তু মাদক সেবন। [সং √ মদ + ণিচ্ + অক]। মাদকতা বি মত্ততা বা নেশা জন্মানোর শক্তি (ঐশ্বর্ষের মাদকতা ক্ষমতার মাদকতা)। মাদকসেবন বি. মাদকদ্রব্য পান বা ভোজন। মাদকসেবী বিন্ বিণ নেশাখোর। মাদকাশক্তি বি. মাদকের প্রতি প্রবল অনুরাগ।
মাথা
মাথা [ māthā ] বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 10 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ < সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা;...