মাননা

মানন, মাননা বি. সম্মান বা পূজা বা সমাদর করা।

মানন

মানন, মাননা বি. সম্মান বা পূজা বা সমাদর করা।

মানদা

মানদা স্ত্রী. মানদ। মানদ বিণ. সম্মানদায়ক।

মানদ

মানদ বিণ. সম্মানদায়ক। স্ত্রী. মানদা।

মানমন্দির

মানমন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory.

মানদণ্ড

মানদণ্ড বি. দাঁড়িপাল্লা (‘বণিকের মানদণ়্ড’: রবীন্দ্র)।

মানচিত্র

মানচিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ।

মাধব

মাধব1 [ mādhaba1 ] বি. শ্রীকৃষ্ণ। [সং মা =লক্ষী + ধব স্বামী]। মাধব2 [ mādhaba2 ] বি. 1 বসন্তকাল; 2 বৈশাখমাস বিণ মধু সম্বন্ধীয় [সং মধু + অ]।