মানবধর্ম

মানবধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী।

মানবতাবাদ

মানবতাবাদ বি. 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ।

মানবত্ব

মানবতা, মানবত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব।

মানবতা

মানবতা, মানবত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব।

মানবজমিন

মানবজমিন বি. জমিরূপে কল্পিত মানুষ (‘মানবজমিন রইল পতিত’: রা. প্র)।

মানবক

মানবক — মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ।

মানকলি

মানকলি বি. স্ত্রী-পুরুষের অভিমানজনিত কলহ।

মানহীন

মানহীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন।

মানহানি

মানহানি বি. সম্মাননাশ, মর্যাদানাশ।

মানপত্র

মানপত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র।