মানুষ
মানুষ [ mānuṣa ] বি. 1 হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী, মনুষ্য, নর (মানুষ মরণশীল); 2 ব্যক্তি (মেয়েমানুষ, মনের মানুষ)। ☐ বিণ. 1 মনুষ্য সম্বন্ধীয়; 2 মনুষ্যচিত গুণসম্পন্ন আবার তোরা মানুষ হ’: দ্বি. রা.); 3 লায়েক (তুমি খুব মানুষ হয়ে গেছ ভাবছ বুঝি?); 4 লালনপালনদ্বারা বর্ধিত বা বয়ঃপ্রাপ্ত (ছেলে মানুষ করা)। [সং. মনু (+ষ) + অ]। মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)। মানুষখেকো বিণ. মানুষ খায় এমন। ☐ বি. মানুষ খায় এমন বাঘ। মানুষজন বি. লোকজন। মানুষী বিণ. মানুষসুলভ (‘একটি স্মৃতির মানুষী দুর্বলতা’: সু. দ.)। বি. (স্ত্রী.) নারী। মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা। মানুষ হওয়া ক্রি. বি. 1 প্রতিপালিত...
মানানো
মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]। মানানো2 [ mānānō2 ] ক্রি. উপযুক্ত বা শোভন হওয়া (তোমার মুখে একথা মোটেই মানায় না); 2 খাপ খাওয়া (সকলের সঙ্গে মানিয়ে চলা); 3 মাপ-অনুযায়ী হওয়া (বেশ মানিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং মানা2 + আনো]।
মানা
মানা1 [ mānā1 ] বি. নিষেধ, বারণ (আসতে মানা করেছি)। [আ. মনহ্]। মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা (‘বারণ না মানে’: রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]।