মাপজোক

মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ।

মাপজোখ

মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ।

মাপকাঠি

মাপকাঠি বি. 1 লম্বা কাঠি দিয়ে দৈর্ঘ্য মাপা হয়; 2 (আল.) মানদণ্ড (সেকালের মাপকাঠিতে তাঁর গুণের বিচার হবে না)।

মান্যবরেষু

মান্যবরেষু বি. (৭ মী বিভক্তি) (চিঠিপত্রে সম্বোধনবিশেষ) সম্মানিত ব্যক্তির প্রতি।

মায়া

মায়া [ māẏā ] বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 10 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। মায়াকানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। মায়াকান্না বি. কপট কান্না, কান্নার ভান। মায়াঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। মায়াজাল, মায়াডোর, মায়াপাশ, মায়ারজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। মায়াদণ্ড বি. জাদুলাঠি। মায়াদয়া...

মায়

মায় [ māẏa ] অব্য. 1 সমেত, সহ (জমিজিরেত মায় ঘরবাড়ি পর্যন্ত গেছে); 2 এমনকী (মায় জলটুকুও খেতে দিল না)। [আ. ম এ]।

মানে বই

মানে বই — যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী।

মানে

মানে [ mānē ] বি. 1 অর্থ, তাত্পর্য (শব্দের মানে, কথার মানে); 2 উদ্দেশ্য, হেতু (চাকরি ছাড়ার মানে কী?)। [আ. মানি]। মানে বই — যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী।

মানুষের মতো মানুষ

মানুষের মতো মানুষ — আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী।