মারকুটে

মারকুটে বিণ. অল্পেই মারতে চাওয়া যার স্বভাব এমন (মারকুটে ছেলে)।

মারকাট

মারকাট বি. 1 মারামারি কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)। ☐ বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)।

মারক

মারক বি. মারী, মড়ক। ☐ বিণ. বধকারী, নাশক।

মায়ী

মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট।

মায়িক

মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট।

মায়ারথ

মায়ারথ বি. জাদুবলে নির্মিত রথ।

মারমুখো

মারমুখো, মারমুখ বিণ. 1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে; 2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)। স্ত্রী.মারমুখী।

মারমার কাটকাট

মারমার কাটকাট বি. 1 মারামারি ও কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই। ☐ বিণ. অত্যন্ত হইচইপূর্ণ বা বিরাট (মারমার কাটকাট ব্যাপার)।