মারা পড়া

মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)।

মারা

মারা [ mārā ] ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 10 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ...

মারসিয়া

মারসিয়া [ māra-siẏā ] বি. 1 শোকগীতি; 2 মহরমের সময় গীত শোকগীতি। [আ. মর্থিঅহ্]।

মারিত

মারিত বিণ. 1 হত, বিনাশিত; 2 ভস্মীকৃত।

মারণ

মারণ [ māraṇa ] বি. 1 বধ, হনন (মারণযজ্ঞ); 2 বধের উদ্দেশ্য তন্ত্রোক্ত অভিচারবিশেষ (মারণমন্ত্র, মারণ উচ্চাটন); 3 (বিজ্ঞা.) ধাতু ও ধাতব পদার্থ ভস্মীকরণ। ☐ বিণ. বিনাশকারী, ধ্বংসাত্মক, মারাত্মক (মারণাস্ত্র)। [সং. √মৃ+ণিচ্+অন]। মারণাস্ত্র বি. ধ্বংসাত্মক অস্ত্র। মারিত বিণ. 1 হত, বিনাশিত; 2 ভস্মীকৃত।

মার

মার1 [ māra1 ] বি. মরণ, মৃত্যু, বিনাশ (সত্যের মার নেই)। [√ মৃ + অ]। মার2 [ māra2 ] বি. 1 কন্দর্প, কামদেব; 2 (বৌ. শা.) বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে চেষ্টা করে এমন দেবতাবিশেষ; 3 মারণ, বধ। [সং. √ মৃ + ণিচ্ + অ]। মারক বি. মারী, মড়ক। ☐ বিণ. বধকারী, নাশক। মার3 [ māra3 ] বি. 1 প্রহার, আঘাত (চোরকে মার দেওয়া, ভগবানের মার); 2 লোকসান, ক্ষতি (ব্যবসায় মার খাওয়া)। [মারা দ্র-তু. মারি (√ মৃ + ণিচ্)]। মারকাট বি. 1 মারামারি কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)। ☐ বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)।...

মারমূর্তি

মারমূর্তি বিণ. 1 মারতে উদ্যত, 2 অতি ক্রুদ্ধ; অগ্নিমূর্তি। ☐ বি. অতি ক্রুদ্ধ মূর্তি (মারমূর্তি ধারণ করা)।

মারমুখী

মারমুখী স্ত্রী. মারমুখো, মারমুখ। মারমুখো, মারমুখ বিণ. 1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে; 2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)।

মারমুখ

মারমুখো, মারমুখ বিণ. 1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে; 2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)। স্ত্রী. মারমুখী।