মার্জন
মার্জন- [ mārjana- ] বি. 1 প্রাক্ষালন, মা়জা (তৈজসপত্র মার্জন); 2 রগড়ানো (অঙ্গমার্জন); 3 দোষক্ষালন, ক্ষমা; 4 শোধন, পরিষ্করণ। [সং. √মার্জ্ + অন]। মার্জক বিণ. মার্জিত করে এমন। মার্জনা বি. 1 ক্ষমা; 2 মাজা রগড়ানো বা শোধন। মার্জনী বি. যার দ্বারা মাজা বা পরিষ্কার করা হয়, সম্মার্জনী, ঝাড়ু, বুরুশ ইত্যাদি। মার্জণীয় বিণ. ক্ষমার যোগ্য।
মার্গশীর্ষ
মার্গশির, মার্গশীর্ষ [ mārgaśira, mārgaśīrṣa ] বি. যে-মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রযুক্ত, অগ্রহায়ণ মাস। [সং. মৃগশিরস্, মৃগশীর্ষ (নক্ষত্র)+অ]।