ম মালাচন্দন মালাচন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন।
ম মালাকার মালাকর, মালাকার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ।
ম মাল্যবতী মাল্যবতী স্ত্রী. মাল্যবান। মাল্যবান (-বত্) বিণ মাল্যধারী। ☐ বি. রামায়ণে বর্ণিত পর্বতবিশেষ।
ম মাল্য মাল্য [ mālya ] বি. 1 মালা, হার; 2 পুষ্পমালা। [সং. মালা3 + য]। মাল্যবান (-বত্) বিণ মাল্যধারী। ☐ বি. রামায়ণে বর্ণিত পর্বতবিশেষ। স্ত্রী. মাল্যবতী।
ম মালোপমা মালোপমা [ mālōpamā ] বি. (অল.) কাব্যালংকারবিশেষ, এতে মালার মতো একই উপমেয়ের একাধিক উপমান থাকে। [সং. মালা3+উপমা]।
ম মালিকি মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা। ☐ বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব)