মাস

মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)। মাস2 [ māsa2 ] বি. বত্সরের ১২ ভাগের একভাগ, স্হূল হিসাবে ৩০ দিন। [সং. √মস্ +অ]। মাসওয়ারি বিণ. মাসিক। মাসকাবার বি. মাসের শেষ বা শেষদিন। মাসকাবারি বিণ. 1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার); 2 একমাসের উপযুক্ত। ☐ বি. মাসিক বরাদ্দ। মাসমাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন। মাসহারা, মাসোহারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা। [আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]।

মাসান্ত

মাসান্ত [ māsānta ] বি. 1 মাসের শেষ, মাসকাবার (মাসান্তে দুশো টাকা পায়); 2 মাসের শেষদিন। [সং. মাস2+অন্ত]। মাসান্তিক বিণ. মাসের শেষে ঘটে এমন বা মাসের শেষ সম্বন্ধীয় (মাসান্তিক অনুষ্ঠান)।

মাসা

মাসা [ māsā ] মাষা-র বানানভেদ।

মাসশ্বশুর

মাসশ্বশুর [ māsa-śbaśura ] বি. পতি বা পত্নীর মেসো। [বাং. মেসো শ্বশুর] স্ত্রী. মাসশাশুড়ি।

মাসতুতো

মাসতুত, মাসতুতো [ māsa-tuta, māsa-tutō ] বিণ. নিজের মাসির অথবা পতি বা পত্নীর মাসির সন্তানরূপে সম্পর্কিত (মাসতুতো ভাই, মাসতুতো দেওর)। [বাং মাসি + তুত]।

মালিকানা

মালিকানা বি. 1 অধিকার, স্বামিত্ব; 2 মালিকের প্রাপ্য অর্থাদি।

মালিক

মালিক [ mālika ] বি. 1 অধিকারী, কর্তা (এই জমির মালিক); 2 প্রভু (দীনদুনিয়ার মালিক)। [আ. মালিক]। মালকিন বি. মালিকের স্ত্রী; মহিলা-মালিক। মালিকানা বি. 1 অধিকার, স্বামিত্ব; 2 মালিকের প্রাপ্য অর্থাদি। মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা। ☐ বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব)

মালাবদল

মালাবদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ।