মিঞা

মিঞা [ miñā ] মিয়া -র. বানানভেদ। মিঞাবিবি বি. 1 মুসলমান দম্পতি; 2 ভদ্র দম্পত্তি।

মেটানো

মিটানো, মেটানো ক্রি. বি. 1 নিষ্পন্ন করা, শেষ করা, চুকানো (পাওনা মেটানো হয়নি); 2 দূর করা (‘সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা/কেমন করে মেটাব যে’: রবীন্দ্র); 3 মীমাংসা করা (নিজের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও); 4 তৃপ্ত করা (আশা মিটিয়ে খাও)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

মিটানো

মেটা

মিটা, মেটা [ miṭā, mēṭā ] ক্রি. বি. 1 নিষ্পন্ন হওয়া, শেষ হওয়া, চুকে যাওয়া (এতক্ষণে সব কাজ মিটল); 2 দূর হওয়া, ঘোচা (তার দুঃখ কোনোদিন মিটবে না); 3 মীমাংসিত বা মিটমাট হওয়া (ঝগড়া মিটেছে); 4 তৃপ্ত হওয়া (আশ মিটেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। মিটানো, মেটানো ক্রি. বি. 1 নিষ্পন্ন করা, শেষ করা, চুকানো (পাওনা মেটানো হয়নি); 2 দূর করা (‘সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা/কেমন করে মেটাব যে’: রবীন্দ্র); 3 মীমাংসা করা (নিজের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও); 4 তৃপ্ত করা (আশা মিটিয়ে খাও)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

মিটা

মিজ রাব

মিজ রাব [ mija rāba ] বি. সেতার বাজাবার জন্য (প্রধানত ডান হাতের) তর্জনীতে পরিধেয় তারনির্মিত অঙ্গুলিত্রাণবিশেষ। [আ. মিজ্রাব]।

মিছে

মিছা, [ michā, ] (কথ্য) মিছে বি. মিথ্যা কথা (‘সে কহে বিস্তর মিছা’): ভা. চ.)। ☐ বিণ. 1 অসত্য, অমূলক, সত্য বা ঠিক নয় এমন (মিছে কথা বলা); 2 নিষ্ফল, বৃথা (মিছে আশা)। ☐ক্রি-বিণ. অনর্থক, অকারণে, মিছিমিছি (দিনটা মিছেই কেটে গেল)। [সং. মিথ্যা]।

মিছা

মিচকেমি

মিচকেমি বি. মিচকে। মিচকে [ micakē ] বিণ. প্রকাশ্য আচরণে বোঝা না গেলেও তলে তলে দুষ্ট, মিটমিটে (ও একটা মিচকে বদমাশ)। [দেশি.]।

মিচকে

মিচকে [ micakē ] বিণ. প্রকাশ্য আচরণে বোঝা না গেলেও তলে তলে দুষ্ট, মিটমিটে (ও একটা মিচকে বদমাশ)। [দেশি.]। বি. মিচকেমি।