মোহিত

মোহিত [ mōhita ] বিণ. মোহপ্রাপ্ত, আত্মহারা, মুগ্ধ (সৌন্দর্য দেখে মোহিত হওয়া, নিজের ভাবে নিজেই মোহিত)। [সং. √ মুহ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোহিতা।

মোহম্মদীয়

মোহাম্মদীয়, মোহম্মদীয় [ mōhāmmadīẏa, mōhammadīẏa ] বিণ. 1 মুসলমান সম্প্রদায়ের বা ধর্মের; 2 মুসলমানি, ইসলামি। [আ. মোহাম্মদ + সং. ঈয়]।

মোহাম্মদীয়

মোহাম্মদীয়, মোহম্মদীয় [ mōhāmmadīẏa, mōhammadīẏa ] বিণ. 1 মুসলমান সম্প্রদায়ের বা ধর্মের; 2 মুসলমানি, ইসলামি। [আ. মোহাম্মদ + সং. ঈয়]।

মোহম্মদ

মোহাম্মদ, মোহম্মদ [ mōhāmmada, mōhammada ] বি. ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ। [আ. মোহাম্মদ]।

মোহমুদগর

মোহমুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি।

মোহ

মোহ [ mōha ] বি. 1 ষড়রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি; 2 বুদ্ধিভ্রংশ (মোহাচ্ছন্ন মন); 3 বিবেকহীনতা; 4 মূর্ছা; 5 মায়া; 6 মাত্রাতিরিক্ত আবেশ। [সং. √ মুহ্ + অ]। মোহকর বিণ. মোহজনক, মোহের সৃষ্টি করে এমন। মোহতিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি। মোহনিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা। মোহবন্ধ, মোহবন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব। মোহভঙ্গ বি. মোহের অবসান। মোহমত্ততা, মোহমদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা। মোহমন্ত্র বি. মোহ-সৃষ্টিকারী মন্ত্র। মোহমুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন। মোহমুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি।

মোসাহেবি

মোসাহেবি বি. মোসাহেবের বৃত্তি, চাতুকারিতা।

মোহতিমির

মোহতিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি।

মোহনিদ্রা

মোহনিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা।

মোহবন্ধন

মোহবন্ধ, মোহবন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব।