মুক্তি
মুক্তি [ mukti ] বি. 1 মোক্ষ, ত্রাণ, জীবজন্ম-পরিগ্রহ থেকে ও তত্সম্পর্কিত বন্ধনাদি থেকে অব্যাহতি; 2 মোহ বাসনাদির অবসান; 3 পরিত্রাণ, নিষ্কৃতি, রেহাই (দায়মুক্তি); 4 বন্ধন অবরোধ বাধা নির্যাতন প্রভৃতি থেকে অব্যাহতি বা উদ্ধার (কারামুক্তি); 5 আরোগ্যলাভ (রোগমুক্তি); 6 স্বাধীনতালাভে (দেশের মুক্তি)। [সং. √ মুচ্ + তি]। মুক্তিদাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. মুক্তিদাত্রী। মুক্তিনামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport. মুক্তিপণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ। মুক্তিপত্র বি. (প্রধানত ঋণ বন্ধক কারাদণ্ড প্রভৃতি থেকে) অব্যাহতি লাভের নির্দেশসূচক লিপি বা দলিল। মুক্তিযুদ্ধ বি. দেশের স্বাধীনতার যুদ্ধ। মুক্তিযোদ্ধা (-দ্ধৃ) বি. যে ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। মুক্তিস্নান বি....
মুক্ত
মুক্ত [ mukta ] বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, ‘মুক্ত কর হে বন্ধ’: রবীন্দ্র); 10 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। মুক্তকচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। মুক্তকণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। মুক্তকেশ বি. খোলা চুল। ☐ বিণ. চুল খুলে গেছে এমন। মুক্তকেশা বিণ. (স্ত্রী.) চুল...