মুখসর্বস্ব

মুখসর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)।

মুখস্থ

মুখস্থ বিণ. কণ্ঠস্থ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্থ বিদ্যা)।

মুখে আসা

মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)।