মুখ ফোলানো

মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা।

মুখ ভার করা

মুখ ভার করা — মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ।

মুখমণ্ডল

মুখমণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ।

মুখ মারা

মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো।

মুখমিষ্টি

মুখমিষ্টি বি. মধুর ভাষা বা কথা। ☐বিণ মধুরভাষী।