মৌলিক
মৌলিক [ maulika ] বিণ. 1 মৌল; 2 মূলসম্বন্ধীয়; 3 জন্মগত (মৌলিক অধিকার); 4 আদিম; 5 অবিভাজ্য (মৌলিক স্বরধ্বনি); 6 প্রথম উদ্ভাবিত, নিজস্ব (মৌলিক রচনা); 7 স্বাধীন (মৌলিক চিন্তা); 8 বংশজ, অকুলীন (মৌলিক বংশ); 9 (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে উত্পন্ন, elementary (বি. প.); 10 যে পদার্থে কোনোরকম মিশেল নেই। [সং. মূল + ইক]। মৌলিকতা, মৌলিকত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা।
মোহন
মোহন [ mōhana ] বি. 1 সম্মোহন, মুগ্ধ করা; 2 কামদেবের সম্মোহক বাণবিশেষ। ☐ বিণ. মুগ্ধকারী; চিত্তাকর্ষক, মনোহর (গোপীমোহন, ‘কে রয় ভুলে তোমার মোহন রূপে’: রবীন্দ্র; কৃষ্ণের মোহন বাঁশি)। [সং. √ মুহ্ + ণিচ + অন]। মোহনভোগ বি. দুধ চিনি সুজি প্রভৃতি দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। মোহন মালা বি. সোনার কণ্ঠহারবিশেষ। মোহনিয়া (কাব্যে) বিণ. মুগ্ধকর, মোহজনক।