মূল

মূল [ mūla ] বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। ☐ বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক1 [ mūlaka1, বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 [mūlaka2 ] বি. কন্দবিশেষ, মুলো। মূলকারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির...

মূলা

মূলা1 [ mūlā1] মুলা [mulā ]-র. বর্জি. বানান। মূলা2 [ mūlā2 ] বি. নক্ষত্রবিশেষ [সং. মূল + আ]।

মূর্বী

মূর্বিকা, মূর্বী [ mūrbikā, mūrbī ] মূর্বা -র রূপভেদ।

মূলানুগ

মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন।

মূলাশ্রয়ী

মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন।

মূলী

মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। ☐ বি. বৃক্ষ।

মূর্ছিত

মূর্ছিত বিণ. 1 মোদগ্রস্ত; 2 অচেতন, জ্ঞানহারা; 3 প্রতিফলিত। স্ত্রী. মূর্ছিতা।