মৃগী

মৃগী বি. 1 হরিণী; 2 স্ত্রী-পশু; 3 মূর্ছারোগ।

মূষ

মূষ1, মূষা [ mūṣa1, mūṣā ] বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [মুষা দ্র]। মূষ2 [ mūṣa2 ] বি. ইঁদুর (‘গণেশ চড়িয়া মূষ’: কাশী.) [সং. √ মূষ্ + অ]।

মূল্যায়ন

মূল্যায়ন বি. মূল্য নিরূপণ, তাত্পর্য নির্ণয়।

মূল্যহ্রাস

মূল্যহ্রাস বি. দাম বা গুরুত্ব কমে যাওয়া বা কমিয়ে দেওয়া।

মূল্যহীন

মূল্যহীন বিণ 1 যার কোনো দাম নেই; 2 তুচ্ছ, অসার, অকিঞ্চিত্কর।

মূল্যবোধ

মূল্যবোধ বি. নৈতিকতা সম্পর্কে বোধ, ঔচিত্যবোধ।

মূল্যবান

মূল্যবান, (বর্জি.) মূল্যবান্ বিণ. মহার্ঘ, বহুমূল্য।