মৃদু

মৃদু [ mṛdu ] বিণ. 1 কোমল, নরম (মৃদুগাত্রী); 2 আলতো (মৃদুস্পর্শ); 3 লঘু, হালকা (মৃদু ভূকম্পন); 4 ধীর, মন্হর, অদ্রুত (মৃদুগতি); 5 ক্ষীণ, অনুজ্জল (মৃদু অলোক); 6 অনুচ্চ, চাপ (মৃদু স্বর); 7 অতীব্র (মৃদু তাপ); 8 শান্ত, উত্তেজনাহীন (মৃদুস্বভাব)। [সং √ মৃদ্ + উ]। বি. মৃদুতা। মৃদুগণ বি. (জ্যোতিষ.); চিত্র অনুরাধা মৃগশিরা ও রেবতি নক্ষত্র। মৃদুগমন বি. ধীর গতিতে গমন; মন্হর গতি। ☐ বিণ. ধীরগতিসম্পন্ন। মৃদুগমনা বি. 1 ধীরগতিসম্পন্না নারী, মৃদুগামিনী নারী; 2 হংসী। ☐ বিণ. মন্হরগতিযুক্তা। মৃদুগামী বিণ. ধীরে যায় এমন। স্ত্রী. মৃদুগামিণী। মৃদুজল বি. লবণ ক্ষার ইত্যাদির ভাগ কম আছে এমন জল, soft water. মৃদুভাষী (-ষিন্) বিণ....

মৃদঙ্গ

মৃদঙ্গ [ mṛdaṅga ] বি. দুই দিকে চামড়ায় ঢাকা আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ, পাখোয়াজ, শ্রীখোল। [সং. √ মৃদ্ + অঙ্গ]। মৃদঙ্গী বিণ. পাখোয়াজবাদক

মৃত্যুঞ্জয়

মৃত্যুঞ্জয় বি. শিব। ☐ বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)।

মৃদুগমনা

মৃদুগমনা বি. 1 ধীরগতিসম্পন্না নারী, মৃদুগামিনী নারী; 2 হংসী। ☐ বিণ. মন্হরগতিযুক্তা।

মৃদুগামিণী

মৃদুগামিণী স্ত্রী. মৃদুগামী । মৃদুগামী বিণ. ধীরে যায় এমন।

মৃদুগামী

মৃদুগামী বিণ. ধীরে যায় এমন। স্ত্রী. মৃদুগামিণী।

মৃদুজল

মৃদুজল বি. লবণ ক্ষার ইত্যাদির ভাগ কম আছে এমন জল, soft water.

মৃত্তিকা

মৃত্তিকা [ mṛttikā ] বি. 1 মাটি (মৃত্তিকানির্মিত); 2 ভূমি, ভূতল (মৃত্তিকাগর্ভে)। [সং. √মৃদ্ + তিক + আ]।