মদ্গুর

মদ্গুর [ madgura ] বি. মাগুরমাছ। [সং √ মদ্ + উর (নি.)]।

মথা

মথা [ mathā ] ক্রি. (কাব্যে) মথন করা, দলিত করা। [সং √ মথ্ + বাং. আ]।

মথ

মথ [ matha ] বি. দৃশ্যত প্রজাপতির মতো নিশাচর পতঙ্গবিশেষ। [ইং moth]।

মতৈক

মতৈক [ mataika ] বি. মতের মিল [সং. মত + ঐক্য]।

মতিহারি

মতিহারি [ mati-hāri ] বিণ. বিহারের অন্তর্গত মতিহারিতে উত্পন্ন (মতিহারি তামাক)।

মতাহিয়া

মতাহিয়া [ matāhiẏā ] বিণ. মুসলমান শিয়াসম্প্রদায়ে প্রচলিত সাময়িক বিবাহপ্রথানুযায়ী (‘মতাহিয়া বেগম’: ব. চ.)। [আ. মুতাহ্ + বাং. ইয়া]।

মতন

মতন [ matana ] বিণ. সদৃশ্য, তুল্য, মতো (মনের মতন কথা)। ☐ অব্য. (জন্মের মতন)। [মত২ + ন]।

মটকি

মটকি [ maṭaki ] বি. মৃন্ময় পাত্রবিশেষ, মাটির জালা (চালের মটকি, ঘিয়ের মটকি)। [দেশি]।

মঞ্জীর

মঞ্জীর [ mañjīra ] বি. নূপুর (মঞ্জীরধ্বনি)। [সং √ মন্জ্ + ঈর]।

মঞ্জিষ্ঠা

মঞ্জিষ্ঠা [ mañjiṣṭhā ] বি. লাল রঙের লতাবিশেষ। [সং. মঞ্জু + √ স্হা + অ + আ]।