মে

মে [ mē ] বি. ইংরেজি বত্সরের পঞ্চম মাস। [ইং. May]।

মৃন্ময়ী

মৃন্ময়ী (মৃন্ময়ী প্রতিমা) স্ত্রী. মৃণ্ময় । মৃণ্ময় [ mṛṇmaẏa ] বিণ. মৃত্তিকানির্মিত, মাটির তৈরী, মেটে। [সং. √ মৃদ্ + ময়]।

মৃণ্ময়

মৃণ্ময় [ mṛṇmaẏa ] বিণ. মৃত্তিকানির্মিত, মাটির তৈরী, মেটে। [সং. √ মৃদ্ + ময়]। স্ত্রী. মৃন্ময়ী (মৃন্ময়ী প্রতিমা)।

মৃদ্ভাণ্ড

মৃদ্ভাণ্ড [ mṛdbhāṇḍa ] বি. মাটির ভাঁড়, মাটির পাত্র। [সং. √মৃদ্ + ভাণ্ড]।

মৃদুতা

মৃদুতা বি. মৃদু। মৃদু [ mṛdu ] বিণ. 1 কোমল, নরম (মৃদুগাত্রী); 2 আলতো (মৃদুস্পর্শ); 3 লঘু, হালকা (মৃদু ভূকম্পন); 4 ধীর, মন্হর, অদ্রুত (মৃদুগতি); 5 ক্ষীণ, অনুজ্জল (মৃদু অলোক); 6 অনুচ্চ, চাপ (মৃদু স্বর); 7 অতীব্র (মৃদু তাপ); 8 শান্ত, উত্তেজনাহীন (মৃদুস্বভাব)। [সং √ মৃদ্ + উ]।

মৃদুগণ

মৃদুগণ বি. (জ্যোতিষ.); চিত্র অনুরাধা মৃগশিরা ও রেবতি নক্ষত্র।

মৃদুগমন

মৃদুগমন বি. ধীর গতিতে গমন; মন্হর গতি। ☐ বিণ. ধীরগতিসম্পন্ন।

মৃদুভাষী

মৃদুভাষী (-ষিন্) বিণ. অনুচ্চস্বরে বা অতীব্র অর্থাত্ কোমল ও মধুর (মৃদুমন্দ বায়ু, মৃদুমন্দ গতি)।

মৃদুলা

মৃদুলা স্ত্রী. মৃদুল । মৃদুল বিণ. 1 কোমল; 2 ধীর।

মৃদুল

মৃদুল বিণ. 1 কোমল; 2 ধীর। স্ত্রী. মৃদুলা।