মনকির

মনকির [ manakira ] (মুস.) বি. স্বর্গীয় দূতবিশেষ। [আ.]।

মধূত্থ

মধূত্থ [ madhūttha ] বি. মোম। [সং মধু + উত্ + √ স্হা + অ]।

মধূূতসব

মধূত্সব [ madhūt-saba ] বি. বসন্তোত্সব; বসন্তকালীন হোলী উত্সব। [সং মধু + উত্সব]।

মধূসূদন

মধূসূদন [ madhū-sūdana ] বি. মধু নামক দৈত্যের হন্তারক বিষ্ণু। [সং. ‘মধু’ + সূদন]।

মধুমেহ

মধুমেহ [ madhu-mēha ] বি. (আয়ুর্বেদে) বহুমুত্ররোগ, diabetes [সং মধু (=শর্করা) + মেহ (=মূত্রত্যাগ)।

মধুবনি

মধুবনি [ madhu-bani ] বি. বস্ত্রাদিতে অঙ্কন বা সূচিকর্মের বঙ্গীয় শিল্পধারাবিশেষ। [বাং মধুবন + ই]

মধুকৈটভ

মধুকৈটভ [ madhu-kaiṭabha ] বি. মধু ও কৈটভ নামে বিষ্ণুকর্তৃক নিহত দুই পৌরাণিক অসুর।

মদ্র

মদ্র [ madra ] বি. বর্তমান পাঞ্জাব ও তত্সন্নিকটস্হ অঞ্চলে অবস্হিত প্রাচীন রাজ্যবিশেষ।

মদীয়

মদীয় [ madīẏa ] বিণ. আমার (মদীয় বাসভবনে আপনার নিমন্ত্রণ)। [সং অস্মদ্ + ঈয়]।

মদত

মদত [ madata ] বি. ১. সাহায্য; ২. সহাযোগিতা (এ-কাজে সকলের মদত চাই); ৩. উত্সাহ [আ. মদদ্]।