মনোব্যধি

মনোব্যধি [ manō-byadhi ] বি. মনের রোগ, মানসিক রোগ। [সং. মনস্ + ব্যাধি]।

মনোবাঞ্ছা

মনোবাঞ্ছা [ manō-bāñchā ] বি. মনের ইচ্ছা, বাসনা, মনস্কামনা (মনোবাঞ্ছা) পূর্ণ হওয়া) [সং. মনস্ + বাঞ্ছা]।

মনোবল

মনোবল [ manō-bala ] বি. মনের জোর, মানসিক শক্তি (পরাজয়ের পরও তার মনোবল অটুট ছিল)। [সং. মনস্ + বল]।

মনোনয়ন

মনোনয়ন [ manō-naẏana ] বি. ১. পছন্দ করা, নির্বাচন (পুত্রের জন্য পাত্রী মনোনয়ন করা); ২. ভোট ছাড়াই প্রতিনিধি নির্বাচন, nomination [সং. মনস্ + √ নী + অন]।

মনোনিবেশ

মনোনিবেশ [ manō-nibēśa ] বি. মনোযোগ দেওয়া, মনঃসংযোগ। [সং. মনস্ + নিবেশ]।

মনোদুঃখ

মনোদুঃখ [ manō-duḥkha ] বি. মনের কষ্ট, শোক, মানসিক যন্ত্রণা। [সং. মনস্ + দুখঃ]।

মনিষ

মনিষ [ maniṣa ] বি. (গ্রা.) ১. মজুর, দিনমজুর, জনমজুর (এ-কাজে দুজনে মনিষ লাগবে); ২. মানুষ। [< সং. মনুষ্য, মানুষ]।

মনিব্যাগ

মনিব্যাগ [ mani-byāga ] বি. টাকা রাখাবার জন্য ছোটো থলিবিশেষ। [ইং. moneybag]।

মনাক্কা

মনাক্কা [ manākkā ] বি. শুকানো বড়ো আঙ্গুল। [আ. মুনক্কা]।

মনসামঙ্গল

মনসামঙ্গল বি. মনসাদেবীর মাহাত্ম্য ও কাহিনিবিষয়ক কাব্য।