মনোভাব

মনোভাব [ manō-bhāba ] বি. ১. মনের ক্রিয়া, মনের গতি; ২. উদ্দেশ্য; ৩. মানসিকতা। [সং. মনস্ + ভাব]।

মনোভার

মনোভার [ manō-bhāra ] বি. দুঃখ বা অভিমানের জন্য মনের কষ্ট (‘নামাতে পারি যদি মনোভার’: রবীন্দ্র)। [সং. মনস্ + ভার]।

মনোবিবাদ

মনোবিবাদ [ manō-bibāda ] বি. মনান্তর, বিবাদ, ঝগড়া। [সং. মনস্ + বিবাদ]।

মনোবৃত্তি

মনোবৃত্তি [ manō-bṛtti ] বি. ১. চিন্তা স্মৃতি সংকল্প প্রভৃতি মানসিক ক্রিয়া; ২. মনের ভাব, চিন্তাবৃত্তি (নীচ মনোবৃত্তি, উদার মনোবৃত্তি)। [সং. মনস্ + বৃত্তি]।

মনোজগত

মনোজগত্ [ manō-jagat ] বি. ১. মনোরূপ জগত্, অন্তর্জগত্; ২. চিন্তারাজ্য, ভাবজগত্। [সং. মনস্ + জগত্]।

মনোবিচ্ছেদ

মনোবিচ্ছেদ [ manō-bicchēda ] বি. মনোমালিন্য, বিবাদ, ঝগড়া। [সং. মনস্ বিচ্ছেদ।]।

মনোবাসনা

মনোবাসনা [ manō-bāsanā ] বি. মনের ইচ্ছা, মনোবাঞ্ছা। [স. মনস্ + বাসনা]।

মনোবিকার

মনোবিকার [ manō-bikāra ] বি. ১. মনের অস্বাভাবিক অবস্হা; ২. চিত্তচাঞ্চল্য; ৩. মনের ব্যাধি, psychosis [সং. মনস্ + বিকার]।

মনোভব

মনোভব [ manō-bhaba ] বি. মদন, কামদেব। [সং. মনস্ + √ ভূ + অ]।

মনোভঙ্গ

মনোভঙ্গ [ manō-bhaṅga ] বি. ১. নৈরাশ্য, উদ্যমহানি, হতাশা; ২. বিষাদ, বিষন্নতা। [সং. মনস্ + ভাব]।