মন্বন্তর

মন্বন্তর [ manbantara ] বি. ১. পুরাণমতে এক এক মনুর অধিকার-কাল; ২. (বাং.) ব্যাপক দুর্ভিক্ষ বা আকাল (ছিয়াত্তরের মন্বন্তর)। [সং. মনু + অন্তর]।

মন্দুরা

মন্দুরা [ mandurā ] বি. অশ্বশালা, আস্তাবল (‘মন্দুরায় হ্রেষে অশ্ব’: মধু.) [সং. √ মন্দ্ + উর + আ]।

মন্দীভূত

মন্দীভূত [ mandī-bhūta ] বিণ. ১. মৃদু বা ক্ষীণ হয়েছে; ২. হ্রাসপ্রাপ্ত (গাড়ির গতি মন্দীভূত হল)। [সং. মন্দ + ঈ (চি) + √ ভূ + ত]

মন্দন

মন্দন [ mandana ] বি. (বিজ্ঞা.) বেগের ক্রমিক হ্রাস বা হ্রাসপ্রাপ্তি, retardation (বি. প.)। [সং. √ মন্দ্ + অন]। বিপ. ত্বরণ, acceleration.

মন্থ

মন্থ [ manha ] বি. ১. মন্থন (‘ওই যে দধিমন্থধ্বনি উঠল ঘরে ঘরে’: রবীন্দ্র); ২. ছাতুমিশানো পানীয়বিশেষ; ৩. মন্থনদণ্ড। [সং. √ মন্থ + অ]।

মন্তা

মন্তা [ mantā ] (-ন্তৃ) বিণ. বি. ১. মননকর্তা, চিন্তক., যে চিন্তা করে; ২. পরামর্শদাতা। [সং. √ মন্ + তৃ]।

মন্দির

মন্দির [ mandira ] বি. ১. দেবালয়, উপাসনা-গৃহ (দেবমন্দির); ২. গৃহ, ভবন (শয়নমন্দির); ৩. মন্দির রূপে পরিগনিত প্রতিষ্ঠান (বিদ্যামন্দির)। [সং. √ মন্দ্ (স্তুতি, শয়ন) + ইর]।

মন্দানিল

মন্দানিল [ mandānila ] বি. ধীরে প্রবাহিত বায়ু, মৃদু বাতাস। (‘সুন্দর বহে আনন্দ-মন্দানিল’: রবীন্দ্র) [সং. মন্দ (ধীর) + অনিল]

মন্দাগ্নি

মন্দাগ্নি [ mandāgni ] বি. ক্ষুধার অল্পতা, অগ্নিমান্দ্য। [সং. মন্দ + অগ্নি (জঠরাগ্নি)]।

মন্দাক্রান্তা

মন্দাক্রান্তা [ mandākrāntā ] বি. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মন্দ + আক্রান্ত (গতি) + আ]।