ম ময়াল ময়াল [ maẏāla ] বি. খুব বড়ো কিন্তু প্রায় নির্বিষ সাপবিশেষ, python. [প্রাকৃ. মহাআল < সং মহাকাল]।
ম ময়দান ময়দান [ maẏa-dāna ] বি. ১. মাঠ; ২. (আল.) অবারিত স্হান, প্রতিদ্বন্দ্বীহীন ক্ষেত্র। [ফা. ময়্দান্]।
ম মমত্ব মমত্ব [ mamatba ] বি. ১. আপন বলে ভাবা (মমত্ববোধ); ২. স্নেহ, মায়া (মমত্বহীন)। [সং. মম + ত্ব]। মমত্বহীন বিণ. মায়াদয়াহীন।
ম মফস্সল মফস্সল [ maphas-sala ] বি. ১. প্রধান নগর বা রাজধানীর বাইরের স্হান; ২. গ্রামাঞ্চল (মফস্সলের লোক)। [আ. মুফস্সল]।