মশলা

মশলা [ maśalā ] বি. ১. ব্যঞ্জনাদি বা খাদ্যবস্তু সুস্বাদু করার উপকরণবিশেষ (রান্নায় বড্ড বেশি মশলা দিয়েছ); ২. উপকরণ (দেওয়াল গাথুনির মশলা) [আ. মশালহ্]।

মশমশ

মশমশ [ maśa-maśa ] বি. শুকনো চামড়া দুমড়ানোর বা নতুন জুতো পায়ে দিয়ে চলার শব্দ। [ধ্বন্যা.]।

মশকরা

মশকরা [ maśa-karā ] বি. পরিহাস, ঠাট্টা-তামাসা, রঙ্গ-কৌতুক (তার সঙ্গে একটু মশকরা করছিলাম)। [আ. মস্খরহ্]।

মল্লিক

মল্লিক [ mallika ] বি. হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের পদবিবিশেষ। [আ. মলিক]।

মলম

মলম [ malama ] বি. প্রলেপ দিয়ে বা লেপন করে প্রয়োগ করতে হয় এমন ওষুধ। [ফা. মর্হম্]।

মলন

মলন [ malana ] বি. ১. মর্দন, দলন; ২. রগড়ানো। [সং. √ মল্ + অন]।

মর্তমান

মর্তমান [ marta-māna ] বি. কলার জাতিবিশেষ, বর্মাদেশের মার্তাবান দ্বীপ থেকে আনীত কলা। [ইং. Martaban]।

মর্তুকাম

মর্তুকাম [ martu-kāma ] বিণ. মৃত্যুকামী, মরণভিলাষী, মরতে চায় এমন। [সং. √ মৃ + তু + কাম]।

মর্টগেজ

মর্টগেজ [ marṭa-gēja ] বি. গৃহীত ঋণাদির জামিনস্বরুপ সম্পত্তি বন্ধক রাখা। [ইং. mortgage]।

মর্গ

মর্গ [ marga ] বি. শনাক্তকরণের জন্য বা ব্যবচ্ছেদের জন্য শব রাখার ঘর, মড়িঘর। [ইং. morgue]।