ম মেখলা মেখলা [ mēkhalā ] বি. 1 কটিভূষণ, চন্দ্রহার গোট প্রভৃতি অলংকার; কোমরের তাগা; 2 খড়্গাদির মুখের চামড়ার বেষ্টনী। [সং. √ মি + খল + আ]।
ম মেকানিক মেকানিক [ mēkānika ] বি. কারিগর, মিস্ত্রি, যে-ব্যক্তি যন্ত্রপাতি মেরামতের কাজ করে। [ইং. mechanic.]।
ম মেকআপ মেকআপ [ mēka-āpa ] বি. 1 সাজসজ্জা; 2 থিয়েটার যাত্রা প্রভৃতিতে অভিনয়ের জন্য বিশেষ সাজসজ্জা বা রূপসজ্জা। [ইং. make-up.]।
ম মেওয়া মেওয়া [ mēōẏā ] বি. 1 বেদানা, ডালিম, আঙ্গুর প্রভৃতি শুকনো ও পুষ্টিকর ফল; 2 আখরোট, পেস্তা, বাদাম প্রভৃতি শুকনো ফলের শাঁস। [ফা. মেওয়াহ্]।
ম ম্যাও মেও, ম্যাও [ mēō, myāō ] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।
ম মেও মেও, ম্যাও [ mēō, myāō ] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।