মহরম

মহরম [ maha-rama ] বি. ১. ইমাম হাসান ও হোসেনের মৃত্যু উপলক্ষ্যে মুসলমানদের পালনীয় শোকপর্ববিশেষ; ২. মহরমের তাজিয়া, গোঁয়ারা; ৩. মুসলমানি বত্সরের প্রথম মাস। [আ. মুহরম]।

মহর্ষি

মহর্ষি [ maharṣi ] বি. ঋষিশ্রেষ্ঠ [সং. মহত্=মহা + ঋষি]।

মহর্লোক

মহর্লোক [ maharlōka ] বি. সপ্ত লোক বা ভুবনের চতুর্থটি, স্বর্গ [সং. মহঃ + লোক]।

মহরত

মহরত [ maha-rata ] বি. ১. আরম্ভ, পত্তন, সূত্রপাত (নববর্ষের খাতা মহরত করা); ২. শুভ উদ্বোধন, কার্যারম্ভ (ফিল্ম স্টুডিয়োতে ছবির মহরত)। [ফা. মহলত্]।

মহব্বত

মহব্বত [ mahabbata ] বি. ১. প্রেম, ভালোবাসা; ২. স্নেহ, প্রীতি। [ফা. মহব্বত্]।

মহফিল

মহফিল [ maha-phila ] বি. মজলিশ, বৈঠক, আসর, সভা (গানের মহফিল)। [আ. মহ্ফীল]।

মহদাশ্রয়

মহদাশ্রয় [ mahadāśraẏa ] বি. মহত্ লোকের আশ্রয়। [সং. মহত্ + আশ্রয়]।

মস্যাধার

মস্যাধার [ masyādhāra ] বি. কালি রাখার পাত্র, দোয়াত [সং. মসি + আধার]।

মস্তানা

মস্তানা [ mastānā ] বি. বিণ. মাতাল। [ফা. মস্তানা]।

মসৃণ

মসৃণ [ masṛṇa ] বি. ১. কোথাও এতটুকু উঁচুনিচু নেই এমন উপরিভাগ বা তলবিশিষ্ট (মসৃণ দেওয়াল); ২. চিক্কণ, তেলা (মসৃণ দেহত্বক, মসৃণ গা); ৩. কোমল, স্নিগ্ধ। [সং. √ মস্ + ঋণ]।