মহোপকারী

মহোপকারী (-রিন্) বিণ. পরম উপকারী, অতি উপকারী।

মহোপকার

মহোপকার [ mahōpa-kāra ] বি. পরম বা বিরাট উপকার। [সং. মহত্ + উপকার]। মহোপকারী (-রিন্) বিণ. পরম উপকারী, অতি উপকারী।

মহৌষধি

মহৌষধি [ mahauṣadhi ] বি. ১. রাত্রিকালে দীপ্তিশীল তৃণলতাদি; ২. দূর্বা; ৩. উত্তম ভেষজগুণসম্পন্ন ফলপাকান্ত উদ্ভিদ। [সং. মহতী+ঔষধি]।

মহৌষধ

মহৌষধ [ mahauṣadha ] বি. ১. অব্যর্থ বা অত্যুত্কৃষ্ট ওষুধ; ২. রশুন। [সং. মহত্ + ঔষধ]।

মহেষ্বাস

মহেষ্বাস [ mahēṣbāsa ] বি. মহাধনুর্ধর। [সং. মহত্ + ইষ্মাস (=ধনুক)]।

মহুয়া

মহুয়া [ mahuẏā ] বি. ১. বৃক্ষবিশেষ, মউল গাছ; ২. মউল ফুল, যার রস দিয়ে মাদক প্রস্তুত হয়; ৩. মহুয়া ফুলের রসে প্রস্তুত মদ [সং. মধুক]।

মহাল

মহাল [ mahāla ] বি. জমিদারির অংশ বা বিভাগ, তালুক। [আ. মহা’ল্]।

মহান

মহান [ mahāna ] বিণ. ১. উন্নতমনা, মহত্প্রাণ (মহান ব্যক্তি); ২. উন্নত, উচ্চ (মহান আদর্শ)। [সং. মহত্]।

মহল্লা

মহল্লা [ mahallā ] বি. নগরের অংশ, পাড়া, পল্লি। [ফা. মহ্ললা]।

মহলত

মহলত [ mahalata ] বি. ১. সুযোগ, মওকা (মহলত পাওয়া); ২. দেরি, বিলম্ব। [আ. মোহলত্]।