মৌরি

মৌরি [ mauri ] বি. মশলারূপে ব্যবহৃত জিরের আকৃতির শস্যবিশেষ। [সং. মধুরিকা]।

মৌচাক

মৌচাক [ maucāka ] বি. মৌমাছি যে মোমের বাসায় মধু সঞ্চয় করে। [বাং. মৌ + চাক]।

মৌটুসি

মৌটুসি [ mauṭusi ] বি. ফুলের মধুপানকারী লম্বা ঠোঁটবিশিষ্ট ছোটো রঙিন পাখিবিশেষ, sunbird. [দেশি-তু. মৌচুষি, মৌচোষা]।

মৌদগল্য

মৌদগল্য [ maudagalya ] বি. মুদগল-মুনির সন্তান বা বংশ; গোত্রবিশেষ। [সং. মুদগল + য]।

মৌমাছি

মৌমাছি [ maumāchi ] বি. মধু সংগ্রহকারী হুলযুক্ত পতঙ্গবিশেষ। [বাং. মৌ + মাছি]।

মৌলানা

মৌলানা [ maulānā ] বি. মৌলবি-র চেয়ে উচ্চতর শ্রেণির মুসলমান পণ্ডিত। [আ. মওলানা]।

মৌলি

মৌলি [ mauli ] বি. ১. মুকুট, কিরীট; ২. মস্তক (চন্দ্রমৌলি, তুষার মৌলি); ৩. চূড়াবাঁধা কেশ; ৪. ভূমি। [সং. মূল + ই]। মৌলিনাথ বি. শিব, মহাদেব।

মৌর্বী

মৌর্বী [ maurbī ] বি. মূর্বাতৃণ দ্বারা নির্মিত জ্যা, ধনুকের ছিলা। [সং. মূর্বা + অ + ঈ]।

মৌর্য

মৌর্য [ maurya ] বি. (মুরার সন্তান) চন্দ্রগুপ্ত বা তত্কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ। ☐ বিণ. মৌর্যবংশ-সংক্রান্ত (মৌর্য শাসন)। [সং. মুরা + য (অপত্যার্থে)]।