মোদো

মোদো [ mōdō ] বিণ. ১. মদের গন্ধযুক্ত; ২. মদের নেশায় চুর (মোদে মাতাল) [বাং. মদ. + উয়া > ও]।

মোদের

মোদের [ mōdēra ] সর্ব. (কা. ও গ্রা.) ১. আমাদের (‘মোদের গরব মোদের আশা’: অ. সে.) ২. আমাদিগকে (মোদের দিয়ে)। [বাং. ‘আমাদের’-শব্দের কোমল ও আঞ্চ. রূপ]।

মোদিত

মোদিত [ mōdita ] বিণ. ১. আমোদিত (সুগন্ধমোদিত); ২. আনন্দিত, প্রফুল্ল [সং. √ মুদ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোদিতা।

মোদা

মোদা [ mōdā ] ক্রি. বি. আবৃত করা, ঢাকা; বন্ধ করা (চক্ষু মোদা)। ☐ বিণ. আবৃত ঢাকা, বন্ধ [মুদা দ্র.]। মুদা [ mudā ] (কথ্য) মোদা ক্রি. বি. মুদ্রিত বা নিমীলিত করা (‘ভাবিছে নয়ন মুদিয়া’, মুদে যাবে চোখের পলক’: রবীন্দ্র)। [প্রাকৃ. √মুদ্দ-তু. হি. √ মুঁদ]।

মোথা

মোথা [ mōthā ] বি. (আঞ্চ.) মূল, গোড়া (বাঁশের মোথা)। [প্রাকৃ. মত্থঅ < মুদ + ণিচ্ + অক]।

মোতিয়া

মোতিয়া [ mōtiẏā ] বি. বেলিজাতীয় ফুলবিশেষ। [হি.]।

মোতায়েন

মোতায়েন [ mōtāẏēna ] বিণ. ১. নিযুক্ত, রত (পাহারায় মোতায়েন, কাজে মোতায়েন); ২. পাহারারত (সৈন্য মোতায়েন আছে) [আ. মুতাইন্]।

মোতাবেক

মোতাবেক [ mōtā-bēka ] ক্রি-বিণ. অনুযায়ী, অনুসারে (আইন মোতাবেক ব্যবস্হা হবে)। [আ. মুতাবিক]।

মৌরালা

মৌরালা [ maurālā ] বি. সাদা আঁশযুক্ত ছোটো মাছবিশেষ। [সং. মুরলা]।