ম মোহানা মোহানা [ mōhānā ] বি. ১. নদীর যে প্রশস্ত অংশ অন্য নদীতে বা সমুদ্রে মিলিত হয়েছে; ২. জলাশয়ের জল গমনা গমনের পথ বা মুখ। [হি. মুহানা-তু. সং. মুখ > মুহ + আনা]।
ম মোহা মোহা [ mōhā ] (কাব্যে) ক্রি. মুগ্ধ বা মোহিত করা (‘মোহিলে মনপ্রাণ’: রবীন্দ্র)। [মোহ দ্র, নামধাতু]।
ম মোর মোর [ mōra ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) আমার (‘মোর আঙিনায় আজি পাখি’: অ. সে.)। [বাং. ‘আমি’ শব্দের ৬.ষ্ঠী বিভক্তির ১. বচন]।