মৌতাত

মৌতাত [ mautāta ] বি. ১. নেশার আবেশ বা আমেজ; ২. নিয়ম মাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা; ৩. নিয়মিত সময়ে মাদক দ্রব্য সেবন। [আ. মৌতাদ্]।

মৌজা

মৌজা [ maujā ] বি. ১. গ্রাম বা গ্রামের সমষ্টি; ২. পরগণার বিভাগ বা অংশ। [আ. মৌজআ]।

মৌজ

মৌজ [ mauja ] বি. ১. নেশাগ্রস্ত অবস্হা, নেশার ঘোর; ২. খেয়াল; ৩. আমেজ (মৌজ করে সিগারেট টানা)। [আ. মৌজ্]।

মৌ

মৌ [ mau ] বি. মধু। [সং. মধু > মউ]।

মৌক্তিক

মৌক্তিক [ mauktika ] বি. মুক্তা। [সং. মুক্তা + ইক]।

মৌখ

মৌখ [ maukha ] বিণ. মুখের বা মুখসম্বন্ধীয়। [সং. মুখ + অ]।

মোহ্যমান

মোহ্যমান [ mōhyamāna ] বিণ. মুহ্যমান -এর মার্জিত কিন্তু স্বল্পপ্রচলিত রূপ; মূল অর্থ অন্যের দ্বারা মোহাচ্ছন্ন। [সং. √ মুহ্ + ণিচ্ + মান]।

মোহাম্মদ

মোহাম্মদ, মোহম্মদ [ mōhāmmada, mōhammada ] বি. ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ। [আ. মোহাম্মদ]।

মৌরসি পাট্টা

মৌরসি পাট্টা ১. খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত; ২. (আল.) চিরস্হায়ী অধিকার।

মোমিন

মোমিন [ mōmina ] বি. ১. ধর্মনিষ্ট মুসলমান; ২. মুসলমান তাঁতি, জোলা। [আ. মুমিন্]।