ম্যানেজ করা

ম্যানেজ করা [ myānēja karā ] ক্রি. বি. ১. সুনিয়ন্ত্রিত ও সুপরিচালিত করা (সে একাই সব ম্যানেজ করে ফেলল); ২. কৌশলে কাজ হাসিল করা বা বাগানো (কলমটা কার কাছ থেকে ম্যানেজ করলে?)। [ইং. manage]।

ম্রক্ষণ

ম্রক্ষণ [ mrakṣaṇa ] বি. ১. মাখা, লেপন; ২. মিশ্রণ। [সং. √ ম্রক্ষ্ + অন]।

ম্যারাথন

ম্যারাথন [ myārāthana ] বি. দীর্ঘ পথ দৌড়ের প্রতিযোগিতাবিশেষ। ☐ বিণ. (কথ্য.) দীর্ঘ, অনেক লম্বা (ম্যারাথন মিটিং)। [ইং. marathon]।

ম্যাপ

ম্যাপ [ myāpa ] বি. ১. মানচিত্র; ২. জমিজায়গার নকশা। [ইং. map]।

ম্যাড়ম্যাড়

ম্যাড়ম্যাড় [ myāḍ়-myāḍ় ] বি. মালিন্যের বা অনুজ্জ্বলতার ভাব, ম্যাটম্যাট। [ধ্বন্যা.]। ম্যাড়মেড়ে বিণ. ১. ম্যাটমেটে; ২. মলিন।

ম্যাটাডর

ম্যাটাডর [ myāṭā-ḍara ] বি. লরির চেয়ে ছোটো মালবাহী ভ্যানগাড়ি বিশেষ। [ইং. matador]।

ম্যাজেণ্টা

ম্যাজেণ্টা [ myājēṇṭā ] বি. ঈষত্ বেগনি আভাযুক্ত লাল রংবিশেষ। [ইং. magenta]।

ম্যাক্সি

ম্যাক্সি [ myāksi ] বি. শেমিজজাতীয় হাঁটুর নীচে পর্যন্ত ঝুলবিশিষ্ট মেয়েদের পরিধেয় জামাবিশেষ। [< ইং. maxi(-mam)।

মৌরসি

মৌরসি [ maurasi ] বিণ. ১. পৈতৃক; ২. পুরুষানুক্রমে প্রাপ্ত বা ভোগ্য (মৌরসি পাট্টা)। [আ. মউরূস]। মৌরসি পাট্টা ১. খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত; ২. (আল.) চিরস্হায়ী অধিকার।