মেঘে মেঘে বেলা হওয়া
মেঘে মেঘে বেলা হওয়া — আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া।
মেঘ
মেঘ [ mēgha ] বি. 1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ; 2 সংগীতের রাগবিশেয। [সং. √ মিহ্ + অ]। মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া। মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া। মেঘগর্জন বি. মেঘের ডাক। মেঘজাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ। মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি। নাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। মেঘনির্দোষ — মেঘগর্জন -এর অনুরূপ। মেঘবর্ণ মেঘের মতো কালো রং। ☐ বিণ. মেঘের গম্ভীর গর্জন। ☐ বিণ. ওই গর্জনের মতো। মেঘমল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ। মেঘমেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার...