ম মেম মেম [ mēma ] বি. ইয়োরোপীয় নারী। [ইং. ma’am < madam] মেমসাহেব বি. মেম; মেমের মতো চালচলনযুক্তা নারী।
ম মেরাপ মেরাপ [ mērāpa ] বি. ১. দরমা হোগলা বাঁশ প্রভৃতি দিয়ে তৈরি অস্হায়ী মণ্ডপ; ২. তোরণ। [আ. মেহ্রাব]।
ম মোকাবিলা মোকাবিলা [ mōkā-bilā ] বি. ১. সামনাসামনি বোঝাপড়া বা নিষ্পত্তি (পরিস্হিতির মোকাবিলা); ২. পরস্পরের শক্তিপরীক্ষার ফয়সালা (শত্রুর মোকাবিলা করা); ৩. মুখোমুখি হয়ে প্রতিরোধ (শত্রুর মোকাবিলা করা)। [আ. মুকাব্লা]।
ম মোকররি মোকররি [ mōkarari ] বিণ. নির্দিষ্ট খাজনার বিনিময়ে ভোগ করা হয় এমন (মোকররি স্বত্ব, মোকররি পত্তনি)। [আ. মুকর্রর্]।
ম মোঙ্গল মোঙ্গল [ mōṅgala ] বি. ১. মধ্য এশিয়ার জাতিবিশেষ; মঙ্গোলিয়ার অধিবাসী; ২. ভারতীয় মোগলদের উত্সজাতি। [তু. ফা. মুগল]।